তানোর প্রতিনিধি, রাজশাহী : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সর্বস্তরের জনসাধারণসহ বিশ্বের সব মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নিক্সন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী এবং জাতীয়তাবাদী আদর্শের সৈনিক অ্যাড. মো: সুলতানুল ইসলাম তারেক।
মঙ্গলবার (২৭ জুলাই) স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোদাগাড়ী-তানোরবাসীসহ বিশ্বের সব মুসলমান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। ঈদুল আজহা ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার শিক্ষা দেয়। আমরা যেন প্রতীকী পশু কোরবানির সঙ্গে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে পারি।
তিনি আরও বলেন, হযরত ঈব্রাহীম (আ.) এর মহান ত্যাগ ও ইসলামের শ্বাশত শিক্ষায় ভেদাভেদ ভুলে তানোর ও গোদাগাড়ীসহ পুরো দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। মানুষের ভাগ্য উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান এবং এই সংসদীয় আসনের প্রয়াত জননন্দিত নেতা ব্যারিস্টার আমিনুল হকের স্বপ্নের তানোর ও গোদাগাড়ী উপজেলাসহ বাংলাদেশ গড়ার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাচ্ছি বলেও তিনি উল্লেখ করেন।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments