স্টাফ রিপোর্টার: "আমার এলাকা আমার অহংকার, পরিস্কার পরিচ্ছন্নতা হোক আমার অঙ্গিকার'' এমন অসংখ্য প্রতিপাদ্য সামনে রেখে জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ এর উদ্যোগে সকাল থেকে রাজধানীর শহরের ড্রেন ও সড়কে ময়লা আর্বজনা, বোতল, পলিথিন না ফেলতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা সৃষ্টির দ্বিতীয় তম কর্মসূচি চলছে সংগঠনটির।
বুধবার (১ মে ) বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর নাজিমউদ্দীন রোড থেকে শুরু করে বঙ্গবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, চানখারপুল মোড়, ঢাকা মেডিকেলের সামন এবং বংশাল থানার অলিগলিতে এই কর্মসূচি পালন করেন রাইট টক বাংলাদেশ এর সদস্যরা।
আমার এলাকা আমি নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখব, যেই পথে আমি চলাচল করি সেই পথ রাখিব পরিস্কার পরিচ্ছন্ন। এমন স্লোগানে মুখর হয়ে উঠে।
রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ এসময় বলেন, অসচেতন নাগরিক ও ব্যবসায়ীরা ময়লা আবর্জনা সড়কে এবং ড্রেনে ফেলেন যার ফলে পানি চলাচলে বাঁধা হয়। এছাড়াও ময়লা আবর্জনা সড়কে ফেলার কারণে ধুলাবালি ও পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি বায়ু দূষণ হচ্ছে। সেসব বিষয়ে রাইট টক বাংলাদেশ। একটি সুন্দর শহর এবং সমাজের পরিবেশ ধরে রাখতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করার কোনো বিকল্প নেই। কারণ বাংলাদেশের মানুষ অসচেতন বেশি, যার ফলে পরিবেশের দিন দিন ভারসাম্য নষ্ট হচ্ছে।
তিনি আরো বলেন, ড্রেনে বোতল, পলিথিন ও নানা ধরণের কাগজপত্র ফেলার ফলে বৃষ্টি হলে শহরের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ধরনের কাজ আর যাতে কেউ না করে, সে বিষয়ে সকল শ্রেণির পেশার মানুষের মাঝে এই সচেতনতা করা হয়। রাইট টক বাংলাদেশ সবসময় ভাল কাজ করে যাবে। সুন্দর সমাজ সাজাতে প্রয়োজন দক্ষ নাগরিক, সেই নীতিবান পরিচ্ছন্ন নাগরিক গড়ে তুলতে আমরা কাজ করে যাবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাইট টক বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান রনি, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রোহিত রওশন। এছাড়াও ছিলেন, বর্ষা আক্তার, ইসরাফিল, আজমাইন নিরব, মারুফুল হক, তানজিল চৌধুরী, ইমরান হাদী, মাহমুদুল হাসান সিয়াম, রেদোয়ান খান, মো. রাহাতসহ সকল সদস্যরা।
রাইট টক বাংলাদেশ এর এসব মহৎ কাজ ও কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন সাধারণ মানুষ।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments