কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে ইরাবতি প্রজাতির একটি মৃত ডলফিন। এটি ৫ ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থ। রবিবার শেষ বিকালে জিরো পয়েন্টের পূর্ব পাশে ফ্রাই মার্কেট সংলগ্ন সৈকতে ভেসে আসে। ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে বন বিভাগের সদস্যরা খরব পেয়ে মৃত ডলফিনটি উদ্ধার করে মাটি চাপা দেয়। ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ধারণা করেছেন গভীর সমুদ্রে বেশ কয়েকদিন আগে এ ডলফিনটি মারা গেছে। পরে সাগরের জেয়ারের পানিতে তীরে ভেসে আসে। কিভাবে প্রাণীটি মারা গেছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। তবে মৃত এ ডলফিনটির পেট এবং পিটে আঘাতে চিহ্ন রয়েছে।
ডলফিন রক্ষা কমিটির তথ্যমতে, চলতি বছরে মোট ৪টি ইরাবতী এবং ২২ সালে ১৯ টি মৃত ও জীবিত বিভিন্ প্রজাতির ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে।
তবে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ইউএসআইডি ইকোফিশ-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রানীগুলো এভাবে মারা যাচ্ছে।
মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম সাংবাদিকদের জানান, দূর্গন্ধ ছড়িয়ে যাতে পরিবেশ বিনষ্ট না হয় সে জন্য ঘটনাস্থলে আমাদের বনকর্মীদের পাঠিয়ে মৃত ডলফিনটিকে মাটি চাপার ব্যাবস্থা করেছি।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments