ডেস্ক রিপোর্ট: সারা দেশে মোট মসজিদ রয়েছে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি। বুধবার (২১ জুন) জাতীয় সংসদকে এ তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। খবর ইত্তেফাক
ধর্ম প্রতিমন্ত্রী জানান, দেশে মোট মসজিদ রয়েছে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি। করোনা মহামারির সময় অনুদান দিতে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে মসজিদের ওই সংখ্যা জানা গেছে।
সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম শামসুন নাহারের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, দেশে কওমি মাদ্রাসার সংখ্যা ১৩ হাজার ৯৬৭।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার (২১ জুন) সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments