সাতক্ষীরা প্রতিনিধি।। জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার 'কুলতিয়া ঘোষপাড়া' এলাকার বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা লঙ্ঘনের দায়ে ‘প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডার’ নামের একটি প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, "ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণে আমাদের এ অভিযান ও মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।"
মেহেদী হাসান বলেন "জনস্বার্থ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়টি মাথায় রেখে আজ আমরা সাতক্ষীরা সদরের কুলতিয়া ঘোষপাড়া বাজারে তদারকিমূলক অভিযান চালিয়েছি। আইন অমান্য ও খাদ্যে অনিয়ম করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় 'প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডার'কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা ব্যবসায়ীদের সতর্ক করছি যেন তারা সঠিক মান বজায় রেখে ব্যবসা পরিচালনা করেন। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments