ডেস্ক রিপোর্ট: ১২০ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সাথে ইফতার করেছে জাতীয় ছাত্র সমাজ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি। আজ বিকেলে উত্তরার কামারপাড়ায় ফ্যামিলিজ ফর চিল্ড্রেন মিলনায়তনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে ইফতার করেন জাতীয় ছাত্র সমাজ নেতৃবৃন্দ। এসম শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয় জাতীয় ছাত্র সমাজ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির পক্ষ থেকে।
এসময় জাতীয় ছাত্র সমাজ নেতৃবৃন্দ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সকাল সুবিধা নিশ্চিত করে তাদের জন্য একটি সুন্দর আগামী নিশ্চিত করতে সবার প্রতি আহবান জানান। এসময় তারা জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে সুখী ও সম্বৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে আহবান জানান।
জাতীয় ছাত্র সমাজ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির আহবায়ক নাজমুন নাহার ইতির সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তৃতা করেন সদস্য সচিব মোঃ শিবলী আহমেদ সবুজ, যুগ্ম আহবায়ক আজিজুল হক, হৃদয় হাসান, আব্দুল্লাহ আল কাফি, রাইয়ান সিদ্দিক।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments