ডেস্ক রিপোর্ট: নির্বাচনের তারিখ ঘোষণায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর নিন্মলিখিত বিবৃতি প্রদান করেন।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহবায়ক
মোস্তফা আলমগীর রতন সোমবার ( ৯ জুন ২০২৫) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গত ৬ জুন রাতে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তৃতার মাঝে আগামী ২০২৬ এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। অথচ ইতোপূর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারংবার বৈঠকে নিবন্ধিত সকল রাজনৈতিক দল ডিসেম্বর ২০২৫ নির্বাচনের উপযুক্ত সময় বলে দাবি জানিয়েছিল। দেশের জনগন আইনশৃঙ্খলার অবনতি, মবজাস্টিস, নারীর প্রতি সহিংসতা, মৌলবাদী শক্তির তান্ডব, প্রশাসনে অস্থিরতা, সরকারশ্রয়ী একদল লোকের অবৈধ হস্তক্ষেপ, অর্থনীতির নিন্মগতি, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, সর্বপরি সামাজিক অনিশ্চতায় মানুষ আর নিতে পারছে না। চট্টগ্রাম বন্দর, মানবিক করিডরের নামে মার্কিন স্বার্থের সংগে নিজেদের ক্ষমতার স্বার্থকে একীভূত করে গণতন্ত্রহীন একরোখা ফ্যাসিবাদী আচরণ করছে অন্তবর্তী সরকার যা কোন ভাবেই জনগণ মানছেন না। এই পরিস্থিতি অব্যহত রেখে অন্তবর্তী সরকার ক্ষমতা প্রলম্বিত করতে চাইলে দেশকে গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দেওয়ার আশঙ্কা রয়েছে।
এতে আরও বলেন, ২০২৬ এপ্রিল নির্বাচনে জন্য কোন ভাল সময় নয়। আবহাওয়াগত কারণ, স্কুল সার্টিফিকেট পরীক্ষা, কৃষিকাজের সময় সব মিলিয়ে ঐ সময় নির্বাচন এদেশে অতীতে কখনও হয়নি। তাছাড়াও সরকার বাজেট ঘোষণা করেছেন, সেই বাজেটে নির্বাচনী বরাদ্দও ধরা হয়নি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে এপ্রিলে সরকার নির্বাচন করতে চাচ্ছেন নাকি একটি তারিখ ঘোষণা করে ড. ইউনুস তার অঘোষিত রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন? জনমনে সন্দেহ জিইয়ে রেখে নির্বাচন পরিবেশ সৃষ্টি করা যায় না এটি সর্বজনবিদিত। মুক্তিযুদ্ধের ৫৪ বছরের বাংলাদেশ একটি জাতি রাষ্ট্র হিসেবে যতটুকু এগিয়েছে, তার স্বাধীনতা সার্বভৌম শক্তি নিয়ে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে যে সম্মান সুনাম নিয়ে এগিয়েছিল তার ধারাবাহিকতা রক্ষা করতে হলে অতিদ্রæত ডিসেম্বর ২০২৫ নির্বাচন দিয়ে ড. ইউনুসের সরকারের দায়িত্ব ভার শেষ করা উচিত। এর ব্যত্যয় ঘটালে নির্বাচনের দাবিতে এদেশের জনগন গণআন্দোলন গড়ে তুলবে। অতীত ইতিহাস তাই বলে।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments