বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসান খান (ডাক নাম: আইয়ুব খান) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই ২০২৫ সোমবার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের ৯০০৩ নং কক্ষের আবাসিক ছাত্র ছিলেন।
তাকে নরসিংদীর পলাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মেধাবী শিক্ষার্থী আহসান খানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
মরহুম আহসান খানের রুহের মাগফেরাত কামনায় আজ ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার বাদ এশা শেখ মুজিবুর রহমান হল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল ৯ জুলাই ২০২৫ বুধবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রয়াত শিক্ষার্থীর স্মরণে আজ ৮ জুলাই ২০২৫ সোমবার ইসলামিক স্টাডিজ বিভাগে শোক পালন করা হবে এবং বিভাগের সকল ক্লাস আজ বন্ধ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর উপ পরিচালক ফররুখ মাহমুদ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
স্টাফ রিপোর্টার: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার, ১১ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার, ১ ...
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
সব মন্তব্য
No Comments