স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের সীমনা পুননির্ধারণ করে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গেজেট অনুযায়ী গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ৬টি করা হয়েছে এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে মোট ৩টি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগষ্ট) সন্ধ্যায় ইসি সচিব আকতার আহমেদ সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশের মোট ১৬ জেলায় ৪৬টি আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৩৯টি আসন যাচাই-বাচাই শেষে ৩৭টিতে পরিবর্তন বহাল রাখা হয়েছে। সাতক্ষীরাসহ বেশ কিছু আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে।
ইসি সচিব আরও বলেন, নির্বাচনী আইন অনুসারে ব্যাপক পর্যালোচনা ও শুনানি শেষে এ গেজেট প্রকাশ করা হয়েছে। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নতুন আসন বান্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments