রাজশাহী অফিস: রাজশাহীর তানোরে ফার্মেসির আড়ালে মাদক বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করেছে র্যাব-৫।এ সময় ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,৫টি মোবাইল ফোন,৫ টি সীম এবং নগদ ৪১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয় ।আটককৃত আসামিরা হলেন মোঃ ময়েজ উদ্দীন (৭৩),মোঃ খোকন (৩৫), হাফিজুর(৩৫), ইসমাইল হোসেন (২৬) ও মোঃ ছারু খান (২৯)।
র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ২২ জুন সন্ধ্যা ৬টায় রাজশাহী জেলার তানোর থানার কালিগঞ্জ বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। তারা দীর্ঘদিন ধরে কালিগঞ্জ বাজার এলাকার মাদক ব্যাবসায়ী ময়েজ উদ্দীন এর ওষুধের দোকানে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ওই এলাকায় নজরদারি চালিয়ে মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে এবং পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তানোর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments