স্টাফ রিপোর্টার: মহান মে দিবস উদযাপনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় শ্রমিক সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সভাপতি বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করা অন্তর্বর্তীকালীন সরকারকে বৈষম্য বিলোপের আকাক্সকা ধারণ করতে হবে। বৈষম্যবিরোধী চেতনা নিয়ে দেশের মানুষ জীবন দিয়ে, রক্ত ঝরিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে। হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ক্ষমতাসীন সরকারকে শ্রমিক-মেহনতি মানুষের দাবির প্রতি বিশ্বস্ত থাকতে হবে। তিনি আরও বলেন, সরকার প্রকৃতই বৈষম্যবিরোধী হলে মে মাসের মধ্যে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা উচিৎ।
আজ ১ মে ২০২৫, বৃহস্পতিবার রাজধানীর কমরেড মণি সিংহ সড়কে ট্রাকমঞ্চে অনুষ্ঠিত কেন্দ্রীয় শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষ। সমাবেশে আরও বক্তব্য রাখেন, গার্মেন্ট টিইউসির প্রতিষ্ঠাতা উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ মনজুরুল আহসান খান, উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহ-সভাপতি জলি তালুকদার, জিয়াউল কবীর খোকন, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ বাপ্পী, গার্মেন্ট টিইউসির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহজাহান, আব্দুস সালাম বাবুল, আজিজুল ইসলাম, রিফাত হাবিব প্রমুখ।
সমাবেশে গার্মেন্ট টিইউসির উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গুলি করে শ্রমিক হত্যার ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা। অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষ ও শ্রমিকশ্রেণির প্রতি দায়বদ্ধ থাকতে ব্যর্থ হলে প্রয়োজনে দ্বিতীয় গণঅভ্যুত্থান গড়ে তোলা হবে।
সভাপতির বক্তব্যে মন্টু ঘোষ বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তত ৪ জন শ্রমিকের প্রাণের বিনিময়ে ১৮ দফা ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু চুক্তি অনুসারে আজও গার্মেন্ট শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করার উদ্যোগ গ্রহণ করা হয়নি। পূর্বের স্বৈরাচারী সরকারের পদ্ধতিতেই নির্যাতনের পথে শ্রমিকদের দমন করা হচ্ছে।
গার্মেন্ট টিইউসির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম বলেন, গার্মেন্ট টিইউসি নেতৃবৃন্দসহ সাধারণ শ্রমিকদের নামে স্বৈরাচারী সরকারের আমলে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি। গণঅভ্যুত্থান পরবর্তী শ্রমিক-জনতার আশাবাদ ক্রমেই ক্ষোভে রূপান্তরিত হচ্ছে। তিনি অবিলম্বে বিদ্যমান মজুরি কাঠামো পর্যালোচনা করে গার্মেন্ট শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা করার দাবি জানান।
সমাবেশে গার্মেন্ট টিইউসির সহ-সভাপতি জলি তালুকদার বলেন, শ্রম সংস্কার কমিশন যে সুপারিশমালা দিয়েছে তা আদৌ বাস্তবায়ন হবে কিনা সেই আশঙ্কা আছে। তিনি বলেন, শ্রম আইনের শ্রমিক স্বার্থবিরোধী সকল ধারা বাতিল করার দাবি আজও উপেক্ষিত। ৯০’র গণঅভ্যুত্থানের পর শ্রমিক-জনতা যেভাবে প্রতারিত হয়েছে একই অভিজ্ঞতা জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রে যাতে না হয় এ জন্য সদা সতর্ক থাকতে হবে। তিনি অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা এবং শ্রমিক সংগঠনের বিরুদ্ধে সকল আইনি বিধি-নিষেধ তুলে নেয়ার দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিশাল লাল পতাকার মিছিল পল্টন মোড়-প্রেসক্লাব-কদফুল ফোঁয়ারাসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কেন্দ্রীয় শ্রমিক সমাবেশ ছাড়াও মহান মে দিবস উদযাপনে আজ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, আশুলিয়া, কাঁচপুরসহ ১৩টি গার্মেন্ট শিল্প এলাকায় গার্মেনট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments