ডেস্ক রিপোর্ট: দলীয় সূত্রে জানা গেছে, নতুন যে কর্মসূচি ঘোষণা করা হবে, তাতে শান্তিপূর্ণ ঘেরাওর তালিকায় আরো থাকতে পারে সংসদ ভবন, সচিবালয় ও নির্বাচন কমিশন। খবর আমাদের সময়.কম
একই দিনে জামায়াতসহ অন্য দলগুলো আলাদাভাবে তাদের কর্মসূচি ঘোষণা করবে।
বিএনপির এক শীর্ষনেতা আভাস দিয়েছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রথম দিকে গতানুগতিক কর্মসূচি দেওয়া হবে। ধাপে ধাপে আন্দোলনের গতি বাড়ানো হবে। জুলাই মাসের শেষের দিকে ঘোষিত কর্মসুচি নিয়ে একযোগে মাঠে নামবে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা ৩৬ দল।
আন্দোলন যাতে শান্তিপূর্ণ হয়, সে দিকে কড়া নজর রাখবে দলগুলো। যাতে কোনো মহল কেনো ভাবেই আন্দোলন ভণ্ডুল করার সুযোগ না পায়।
এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা কোনো ভাবেই সহিংসতা চাই না। কিন্তু সরকার ও আওয়ামী লীগ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে তা অশান্ত করার পাঁয়তারায় লিপ্ত হয়।
রোববার সিলেটে তারুণ্যের সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ১২ জুলাইর সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
ঢাকার সমাবেশকে কেন্দ্রে করে মহানগর বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে লোকসমাগম বাড়ানোসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। সবাই অপেক্ষা করছে নতুন কর্মসূচির জন্য।
নির্বাচনকালীন নিদর্লীয় ও নিরপেক্ষ সরকার, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সকল আলেম ওলামার মুক্তিসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হবে।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments