নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করা হয়েছে।
বুধবার( ২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর বহিষ্কারের বিষয়টা নিশ্চিত করেছে। রেজিস্ট্রার মো.জসীমউদ্দীন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত ০৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অনুষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শৃংখলা বোর্ডের সভা-২০২৪/০১ এর সিদ্ধান্তক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে নিম্নোক্ত শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, এমআইএস স্নাতকোত্তরের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে সংশ্লিষ্ট সেমিস্টারের সকল পরীক্ষা বাতিল সহ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে, মাইক্রোবায়োলজি বিভাগের স্নাতকোত্তরের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রকে সেমিস্টারের সকল পরীক্ষা বাতিলসহ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তি সুত্রে আরোও জানা যায়, কোর্সের পরীক্ষায় একে অপরের উত্তরপত্রে লেখে দেওয়ার অভিযোগে বাংলা বিভাগের স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক ছাত্রকে শৃঙ্খলা বোর্ড এর সিদ্ধান্তক্রমে সংশ্লিষ্ট সেমিস্টারের সকল পরীক্ষা বাতিলসহ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে এবং একই অভিযোগে বাংলা বিভাগের এক ছাত্রীকেও এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments