দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পিস্তল ও হেরোইন সহ ইকরামুল ইসলাম (৩০) নামে একজন মাদক কারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত ১০.৪৫ টায় উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। সে একই ইউনিয়নের ধর্মদহ গ্রামের মৃত আজাহার আলী ছেলে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি’র দিক নির্দেশনায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পশ্চিম ধর্মদহ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৭-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মদহ কবরস্থান নামক স্থানে পশ্চিম ধর্মদহ বিওপি’র নায়েক মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় ১টি দেশীয় পিস্তল, ভারতীয় ২৫ গ্রাম হেরোইন ও মোবাইলফোন সহ মাদক কারবারী ইকরামুল ইসলামকে আটক করা হয়।
উদ্ধার করা মাদক ও অস্ত্রের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৫১ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করে আটক আসামী এবং অস্ত্র, হেরোইন, মোবাইলফোন সহ তাকে গতকাল শুক্রবার সকালে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে যার মামলা নম্বর-২৩।
এ বিষযে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, সীমান্তে বিজিবি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১টি সুটার গান ও হেরোইন সহ একজন আসামীকে আটক করেছে। আটক আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments