আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রেখা গুপ্ত। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শপথ পাঠ করান উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। এসময় মুখ্যমন্ত্রীসহ সাত বিধায়ককে শপথ করান।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জেপি নড্ডা, অমিত শাহ। এছাড়াও বিজেপি ও এনপিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
গত ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধান সভা নির্বাচনে বিজেপি জয় লাভ করেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়।
রেখা গুপ্ত ছাড়াও শপথ নেন প্রবেশ বর্মা, আশিস সুদ, মনজিন্সর সিংহ সিরসা, রবীন্দ্র ইন্দ্রজ সিংহ, কপিল মিশ্র এবং পঙ্কজ সিংহ।
আজ সকাল থেকেই দিল্লির সব রাস্তা ছিল কার্যত রামলীলা ময়দানমুখী। দীর্ঘ ২৭ বছর পর ক্ষমতায় ফেরায় দিল্লি ছাড়াও হরিয়ানা, উত্তর প্রদেশ থেকেও প্রচুর লোক সমাগম হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments