আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি কর্মীর কাঠ বাগান কেটে নেয়ার অভিযোগ উঠেছে আনার উল্লাহ নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
আনার উল্লাহ উপজেলার কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান । ঘটনাটি ঘটে ২৬ আগষ্ট সোমবার উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাঁকাকুড়া গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের যুবদল নেতা বাচ্চু মিয়া তার পৈত্রিক ৫ একর সম্পত্তি দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছিল।
বাচ্চু মিয়া জানান,গত প্রায় ১০ বছর পূর্বে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনার উল্লাহ ক্ষমতার দাপটে জালজালিয়াতির মাধ্যমে উক্ত জমি দখল করে নেন।
পরে আনার উল্লাহ উক্ত জমিতে গাছের চারা রোপন করলে বাচ্চু মিয়া চারাগুলো উপরেফেলে নিজেই চারা রোপন করে। ইতিমধ্যেই কাঠবাগানটি কাটার উপযোগী হয়েছে।
বাচ্চু মিয়ার অভিযোগ গত সোমবার আনার উল্লাহ তার লোকজন নিয়ে জোরপুর্বক কাঠবাগানের প্রায় ২০ লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়ে যায়।
বাচ্চু মিয়া বাধা দিতে গেলে তাকে প্রাননাশের হুমকি দেয়। এ ভয়ে তিনি প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না তিনি। আনার উল্লাহ উক্ত জমিতে পুনরায় গাছের চারা রোপনের পায়তারা করে আসছেন।
এবিষয়ে আনার উল্লাহ বলেন আমি কোন প্রতারনা করিনি। কাঠবাগান তিনি নিজে রোপণ করেন বলে জানান।
তিনি বাচ্চু মিয়ার দাদা আরও আর রেকর্ডের মালিক মহসিনের কাছ থেকে জমিটি কিনে নিয়েছেন বলে জানান তিনি । উক্ত জমি বিআরএস রেকর্ড মালিকের নামে না হওয়ায় তিনি আদালতে একটি মামলাও করেছেন ।
কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, জমির প্রকৃত মালিক বাচ্চু মিয়া। তিনি জমিভোগদখলে ছিলো। তবে জমিটা বিক্রি হয়েছে কি না তা তার জানা নেই।
এব্যাপারে বাচ্চু মিয়া বলেন, তার দাদা বাবা তার পরিবারের কেউ কোন জমি বিক্রি করেনি। তিনি বলেন আনার উল্লাহ প্রতারনার মাধ্যমে জালজালিয়াতি করে তার জমি দখল করে নেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
তিনি তার জমি উদ্ধারের বিষয়ে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরেও কোন ফল হয়নি বলে জানান। তিনি বলেন আর্থিক সংকটের কারণে মামলা মোকদ্দমায় যেতে পারছেন না বলে জানান তিনি।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর সংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাব ...
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সব মন্তব্য
No Comments