তালা (সাতক্ষীরা) :প্রতিনিধি:সাতক্ষীরার তালায় নিজ মাকে ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন বাঘা(২০) নামের এক কুলাঙ্গার ছেলেকে আটক করেছে পুলিশ। সে উপজেলার আটারই গ্রামের মৃত. জসিম উদ্দীন মোড়লের ছেলে।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগী মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী ওই মায়ের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে নিজ ঘরেই ঘুমিয়ে ছিলেন তিনি। একপর্যায়ে বিল্লাল হোসেন বাঘা রাত আনুমানিক ১টার দিকে তার মায়ের ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগী মা বাদী হয়ে তালা থানায় অভিযোগ দায়ের করলে ওইদিন রাতেই উপজেলা সদরের আটারই গ্রাম থেকে বিল্লালকে আটক করে পুলিশ।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম চৌধুরী বলেন, নিজ মায়ের দায়েরকৃত ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে বিল্লাল নামের ওই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপকর্মের দায় স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে বলে জানান তিনি।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments