মোংলা থেকে মো. নূর আলমঃ গোপন সংবাদের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর বুধবার ভোর রাতে কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মোংলা কর্তৃক বাগেরহাট জেলার মোংলা থানাধীন উপকূলবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০১ টি ইঞ্জিন চালিত স্টীল বডি থেকে আনুমানিক ৫৪৮০ লিটার চোরাই ডিজেলসহ জাহাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রায় ১০০০ মিটার রশি জব্দ করাহয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত চোরাই ডিজেল, রশি এবং স্টীল বডি নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানায় হস্থান্তর করা হয়।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments