স্টাফ রিপোটার: দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলা পরিষদে আজ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন কমিশন সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট উপজেলাগুলোতে আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
১৬৫ উপজেলার প্রত্যেকটিতে একজন করে ম্যজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৭ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ থেকে ১৯ জন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।নির্বচনী এলাকায় আদালত পরিচালনার জন্য ২ জন সশস্র পুলিশ ম্যাজিস্ট্রেটের সাথে নিয়োজিত থাকবেন। সংশ্লিষ্ট উপজেলায় তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার কয়েকটি দূরবর্তী উপজেলার ৬৯৭টি কেন্দ্রে ব্যালট পেপারসহ সরঞ্জাম পাঠানো হয়েছে। বাকি ১২ হাজার ৩২৩টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে আজ ভোটের দিন সকালে।
দ্বিতীয় ধাপের ১৫৬টি উপজেলায় ১ হাজার ৮২৪ প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান ( পুরুষ) ৬৯৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন প্রার্থী রয়েছেন।
প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় এ ধাপে ২১ জন নির্বাচিত হয়েছেন।
এই ধাপে ১৩ হাজর ১৬টি কেন্দ্রে ৩ কোটি ৫২ লাখের বেশী ভোটার ভোট প্রদান করবেন।
গত ৮মে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯ মে তৃতীয় ধাপে ১১১ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং আগামী ৫ জুন সর্বশেষ চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments