বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় দুর্বৃত্তদের হাতুড়িপেটায় সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ঝালকাঠির শাহ্ মাহমুদিয়া কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম তালুকদার (৫৮) গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে মোটরসাইকেলে উপজেলার সলিয়াবাকপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এসময় সলিয়াবাকপুর কমিউনিটি ক্লিনিকের অদূরে রাস্তায় পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে বেধরক হাতুড়িপেটা করেন। এতে তার বাম পা ও মেরদন্ডসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে কলেজ অধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় মো. নুরুল ইসলাম তালুকদারের ওপর বর্বর এ হামলার ঘটনায় কলেজ শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকসহ এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments