ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত ১৩ তলা বিশিষ্ট তথ্য কমিশন ভবন উদ্বোধন করেছেন।ভবন উদ্বোধন অনুষ্ঠানে তথ্য কমিশন প্রান্তে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, সাবেক তিন প্রধান তথ্য কমিশনার, দুই তথ্য কমিশনার এবং কমিশন সচিব জুবাইদা নাসরীনসহ আমন্ত্রিত অতিথিগণ।
২০০৯ সালে তথ্য কমিশন গঠনের পর অস্থায়ী অফিসেই কমিশনের কার্যক্রম পরিচালিত হয়।২০১০সালে প্রধানমন্ত্রী তথ্য কমিশনের নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেন এবং আগারগাঁও প্রশাসনিক এলাকায় শূন্যদশমিক ৩৫একর জমি বরাদ্দ দেন।২৪ এপ্রিল, ২০১৯ তারিখে ৭৫কোটি ৪লাখ ৫৮হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে তথ্যকমিশন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ শুরু হয়।২০২২ সালের ৩০জুন ৭১কোটি ৬৭লাখ ৯হাজার টাকা ব্যয়ে দৃষ্টি নন্দন ভবনটি নির্মাণ করা হয়।
নবনির্মিত তথ্যকমিশন ভবনটিতে রয়েছে ৭হাজার ৮৬৬ দশমিক ৪০বর্গমিটার ফ্লোর স্পেস, এজলাস কক্ষ, ৩০০আসন বিশিষ্ট শীতাতপ অডিটোরিয়াম, ট্রেনিং ইনস্টিটিউট, প্রশিক্ষণার্থীদের অবস্থানের জন্য ডরমেটরি, বনায়ন স্পেস, আধুনিক ফায়ার প্রটেকশন সুবিধা, ১৩স্টপ প্যাসেঞ্জার লিফ্ট, ৩স্টপ কারলিফ্ট, কারপার্কিং ম্যানেজমেন্ট সিস্টেম, ১২৫০কেভিএ সাবস্টেশন ও৪০০কেভিএ জেনারেটর, নিজস্ব পাম্প হাউজ এবং ডিপ টিউবওয়েল, ডিজিটাল লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং সার্বক্ষণিক ওয়াইফাইসহ অন্যান্য প্রযুক্তি গত সুবিধা।
ভবনটি নির্মাণের ফলে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করণে তথ্যকমিশন সুন্দর ও মনোরম কর্ম পরিবেশে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে পারবে।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments