ডেস্ক রিপোর্ট: জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ এবং বৃত্তির সংখ্যা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) ছয়-সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ইউজিসিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাইকা উপদেষ্টা প্রকল্প এর প্রধান উপদেষ্টা সারেই মোতো ছয়-সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- জাইকা প্রতিনিধি ইহা চিনাতসু, সিনিয়র ডেপুটি প্রোগ্রামার মো. আলিমুল হাসান, জাইকা উপদেষ্টা প্রকল্পের মনিটরিং/জেন্ডার মেইনস্ট্রিমিং আইয়াকো শিশিদো, সিনিয়র কনসালটেন্ট মো. শাহজাহান মিয়া এবং কনসালটেন্ট দেলোয়ার জাহান সোহাগ।
সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, জাপানের উচ্চশিক্ষা ও গবেষণা বিশ্বে সমাদৃত। এছাড়া, তাঁরা আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তিনি রোবটিক্স, মেশিন লার্নিং, বিগ ডাটা, ক্লাউড কম্পিউটিং, নেটওয়ার্কিং সায়েন্স, নেভাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, নবায়নযোগ্য জ্বালানি শক্তি, নার্সিংসহ উদীয়মান বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বৃদ্ধির আহ্বান জানান।
তিনি বলেন, জুলাই আন্দোলন আমাদের সামনে নতুন দিগন্ত উন্মেচন করেছে। তরুণ প্রজন্ম ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আমরা সুযোগ সৃষ্টি করতে চাই। জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ এবং বৃত্তির সংখ্যা বৃদ্ধি করা গেলে বাংলাদেশ ব্যাপকভাবে উপকৃত হবে বলে তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।
সভায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো জাপানের প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাওয়া, বেকার সমস্যার সমাধানে জাপানের পলিসি ও রিসোর্স কাজে লাগানো, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ভোকেশনাল ট্রেনিং প্রদান, জাপানি বিশ্ববিদ্যালয়ের আদলে দেশে একটি মডেল গবেষণা ল্যাব প্রতিষ্ঠা করা, জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে দেশের বিশ্ববিদ্যালয়ের যুক্ত করা, যৌথ গবেষণা ও পিএইচডি ডিগ্রি প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া প্রস্তাবিত জাইকা উপদেষ্টা প্রকল্প ওয়ার্কিং পেপার তৈরি ও অংশীজন নিয়ে দ্রুত সভা আয়োজন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ে মডেল ল্যাব প্রতিষ্ঠা, ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিসহ ইউজিসি’র বিভিন্ন প্রস্তাব সক্রিয় বিবেচনায় নিবেন বলে প্রতিনিধি দল জানান।
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
সব মন্তব্য
No Comments