জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহী : “রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবাল মুনাফিক, আপনি মিথ্যাবাদী। আপনি কথা দিয়ে কথা রাখলেন না। মুরব্বি হয়েও আপনি মিথ্যা কথা বললেন। আপনি না একজন শহিদ পরিবারের সন্তান। আপনি নিজে না একজন মুক্তিযোদ্ধা। আপনি পরিবেশবাদীদের সঙ্গে মতবিনিময়কালে আপনি কথা দিলেন যে আপনি বৃক্ষগুলো রক্ষা করে শহিদ মিনার নির্মাণ করবেন।
কিন্তু আপনি বৃক্ষগুলো কাটার দরপত্র দিয়ে দিলেন। শ্রমিকরা বৃক্ষগুলো আপনার নির্দেশে হত্যা করলো। আপনি বৃক্ষ হত্যাকারী।” নিজেকে শুধরে প্রাণের সঞ্চার ঘটান। কংক্রিটের চিন্তা বাদ দিয়ে সবুজায়ন সৃষ্টি করেন যেন পরিবার নিয়ে ঘুরতে আসা সকলে এই শহীদ মিনার চত্বরে বসে কিছুটা সময় প্রশান্তিতে কাটাতে পারে বলে হুশিয়ারি দেন সভাপতিমাহবুব টুংকু।
আজ শুক্রবার বেলা ১১ টায় রাজশাহীতে সোনাদীঘির কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের জন্য নির্ধারিত স্থানের সামনের রাস্তায় বৃক্ষ হত্যার প্রতিবাদের শোক সভায় বক্তারা জেলা পরিষদ রাজশাহীর চেয়ারম্যান মীর ইকবালকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।
রাজশাহীর পরিবেশবাদী সংগঠন পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস, ভঙ্গী নৃত্য শিল্পালয় ও বারসিক যৌথভাবে এ শোক সভার আয়োজন করে। যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি মো. শামীউল আলীম শাওন’র সঞ্চালনায় শোক সভায় বক্তারা বলেন, “শহিদ মিনার নির্মাণের স্থানে ১৫০ বছর ১০০ বছরের প্রাচীন বেশকিছু বৃক্ষসহ ষাটর্ধো অনেকগুলো সবুজ বৃক্ষ রয়েছে। আমরা বিগত দিনের উন্নয়ন দেখে আশংকা প্রকাশ করেছিলাম যে শহিদ মিনার নির্মাণ করতে এ শতবর্ষী বৃক্ষগুলোকে হত্যা করা হতে পারে। তাই প্রথম থেকেই এ বৃক্ষগুলোকে রক্ষা করা দাবি জানিয়ে আসছি।
আমরা এ বিষয়ে একাধিক বার স্বারকলিপি প্রদান করেছি। জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি একাধিক বার। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বৃক্ষ গুলো রক্ষা করে শহিদ মিনার নির্মাণ করবেন। তবে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেন নি।”
শোক সভায় বক্তব্য দেন, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের আহবায়ক মাহবুব টুংকু, সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, বারসিকের গবেষক শহিদুল ইসলাম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, ভঙ্গী নৃত্য শিল্পালয়ের সাধারণ সম্পাদক রবিন শেখ প্রমূখ।
শোক সভা থেকে পরিবেশবাদীরা রাজশাহীতে বৃক্ষ হত্যা বন্ধ করার দাবি জানান এবং হুশিয়ারি দেন যে যদি রাজশাহীতে আর কোন বৃক্ষ হত্যা করা হয় তবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments