নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ দেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা এবং আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে ৭ জেলা ও ১৫৯ টি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ পর্যায়ে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এ কার্যক্রমকে ঘিরে আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলার সকল উপকার ভোগীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর মোঃ রমজান আলীর সঞ্চালনায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, পুর্নবাসিত পরিবারগুলোকে প্রশিক্ষণের মাধ্যমে আয়বদ্ধক প্রকল্প নেয়া হয়েছে। আটোয়ারীতে এসব পরিবারের জীবনমান ও কর্মদক্ষতা উন্নয়নে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে মোট ৪০১ জন নারী পুরুষকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন,অটোভ্যান, গবাদিপশু প্রদানসহ কাবিখা, কাবিটা প্রকল্পে সম্পৃক্ত করে তাদের জীবন মান উন্নয়নে উপজেলা প্রশাসন কাজ করছে। এছাড়াও প্রতিটি পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা, বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, কবুলিয়ত ও জমির নামজারী সম্পন্ন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলায় ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্প সংশ্লিষ্ট সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে তুলে ধরে প্রধানমন্ত্রীর এ মানবিক উদ্যোগকে সফল ও স্বার্থক করতে সকলের প্রতি আহবান জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments