শ্যামনগর প্রতিনিধিঃ ‘জলবায়ু বিপন্ন উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ন্যায্যতার দাবি জোরালো হোক, ’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা শ্যামনগরের কাশিমাড়ি সংলগ্ন খোলপেটুয়া নদীতে অবরোধ কর্মসূচি পালিত হয়। ১৯৭০ এর ১২ নভেম্বরের ঘূর্ণিঝড় ভোলা আঘাতে প্রয়াত উপকূলবাসীকে স্মরণ করে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি জানানো হয়েছে কর্মসূচি থেকে।
১২ নভেম্বর (মঙ্গলবার) উপকূলীয় যুব সংগঠন কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক ও Socio Economic Development Alliance (SEDA) আয়োজিত এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। জলবায়ু সুবিচার ও উপকূলবাসীর স্বার্থ সুরক্ষায় ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি জানানো হয়। বক্তারা জানান উপকূলের বিপুল জনগোষ্ঠী জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখছে। তা সত্ত্বেও উপকূলের প্রায় ৫ কোটি মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। জলবায়ু বিরূপ পরিবর্তনের ফলে এই ঝুঁকি দিন দিন বাড়ছে। উপকূলের বহু এলাকা অরক্ষিত থেকে যাচ্ছে যুগের পর যুগ।
তারা বলেন, উপকূলবাসীর স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয়ভাবে একটি দিবস ঘোষণা এখন সময়ের দাবি। উপকূল দিবস ঘোষণা করা হলে সরকার, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যমসহ বিভিন্ন মহলে উপকূলের গুরুত্ব বাড়বে। এর মাধ্যমে উপকূলের সুরক্ষা ও সেখানকার জনগোষ্ঠীর অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।
এ সময় কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য রিয়াজ হোসেনর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাহফুজুর রহমান, নাজমুস শাহদাত, শাহারিয়ার নাফিজ প্রমূখ।
১৯৭০ সালের ১২ নভেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট ‘ভোলা সাইক্লোন’ উপকূলে আঘাত হানে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার মতে ভোলা সাইক্লোন পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম প্রাণঘাতী একটি ঝড়।
তৎকালীন র্পূব পাকস্তিানরে (র্বতমান বাংলাদশে-এর) দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এ পর্যন্ত রেকের্ডকৃত ঘূর্নিঝড় সমূহরে মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্নিঝড় এবং এটি সর্বকালরে সবচেয়ে ভঙ্করতম প্রাকৃতকি দূর্যোগের একটি। এ ঝড়ের কারণে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারায়। এটি ১৯৭০-এর উত্তর ভারতীয় ঘূর্নিঝড় মৌসুমরে ৬ষ্ঠ ঘূর্নিঝড় এবং মৌসুমরে সবচেয়ে শক্তশিালী ঘূর্নিঝড় ছিল। এটি সিম্পসন স্কেলে 'ক্যাটাগরি ৩' মাত্রার র্ঘূণঝিড় ছিল।
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
সব মন্তব্য
No Comments