স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, সে আকাঙ্খা ও স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, হাজারও ছাত্রজনতা শহীদ হয়েছে তা নসাৎ করতে চক্রান্ত অব্যাহত রয়েছে।
তিনি বলেন, পতিত স্বৈরশাসক প্রতিবিপ্লবের জন্য অনেক ছক তৈরি করেছিলো, পারেনি। কারণ, দেশবাসীর আওয়ামী লীগের ভাঁওতাবাজি সম্পর্কে অবগত।
বুধবার বিকালে মোহাম্মদপুর টাউন হল মার্কেটের পাশে শহীদ পার্কে ৩১ নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুয়েল বলেন, আওয়ামী লীগ ১৫টি বছর অযোগ্য ও দূর্নীতিবাজদের রাষ্ট্রের বিভিন্নস্থানে অধিষ্ঠিত করেছে। এই দোসররা আজ শেখ হাসিনার নীল নকশা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এই বাংলাদেশে খুনীদের রাজনীতি করার অধিকার নেই। যারা পতিত সরকারের পক্ষে কথা বলবে তারা দেশের শত্রু, জাতির শত্রু।
সভায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল দ্রব্যমূল্যের দাম কমিয়ে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহবান জানিয়ে বলেন, গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে। আপনারা ১৭ বছর ধৈর্য্য ধরেছেন, আরও কয়েকমাস একটু ধৈর্য্য ধরেন। ধৈর্য্য ধরা মানে রাজপথ ছেড়ে দেওয়া নয়। গণতন্ত্র রক্ষা করতে বিএনপি, তারেক রহমান এবং খালেদা জিয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
৩১ নং যুবদলের আহবায়ক শাহ আলমের সভাপতিত্বে সদস্য সচিব নাসির উদ্দীন বিশ্বাসের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। বক্তব্য রাখেন যুবদলের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, মহানগর যুবদল নেতা জাহিদ হোসেন, শুক্কুর আল-আমিন প্রমুখ।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments