মোংলা থেকে মোঃ নূর আলম: সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তৎসংলগ্ন অঞ্চলসমূহে পলিথিন ও প্লাষ্টিক দূষণ প্রতিরোধের মাধ্যমে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা প্রকল্পের উপজেলা পর্যায় যুব ফোরাম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ১২ নভেম্বর মঙ্গলবার সকালে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে রূপান্তর এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১টায় যুব ফোরাম গঠন সভায় সভাপতিত্ব করেন মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান। সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো: নুর আলম শেখ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। সভাটি পরিচালনা করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু। যুব ফোরাম গঠন সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রজেক্ট অফিসার খন্দকার জিলানী হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন রূপান্তরের সুনীতি রায়, দীপ্তি রায়, মোংলা উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার যুব প্রতিনিধিবৃন্দ।
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
সব মন্তব্য
No Comments