বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে গণধর্ষণের ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে ৬ষ্ঠ দিনের মত আন্দোলন করছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১ মার্চ) প্রশাসনিক ভবনের সামনে ধর্ষণের বিচারের দাবিতে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।
আজ সকাল ১০ টায় সংবাদ সম্মেলন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণকারীদের শাস্তির দাবি জানান। একইসাথে আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক ও উপাচার্যের উপর অতর্কিত হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবিসহ শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
আজকের কর্মসূচিসমূহের মধ্যে বিকাল ৪ টায় সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রক্তদাতারা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অনন্যা রহমান, সিএসসি বিভাগের মোঃ মাহাদী হাসান, মার্কেটিং বিভাগের মুহাম্মদ আকিব।
এদিকে সন্ধ্যা ৬ টায় ধর্ষণ ও সন্ত্রাস বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ কনসার্ট শুরু হয়। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের কণ্ঠে সমবেত সংগীত ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর আলো হাতে মৌন মিছিল অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) বুধবার রাতে শহরের নবীনবাগ এলকায় বন্ধুর সাথে ঘুরতে যাওয়া এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়। বিচার চেয়ে শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করলে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলায় উপাচার্য ড. এ কিউ এম মাহবুবসহ একাধিক শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments