দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আওয়ামী লীগের ১৪ চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক পেলেও আওয়ামী লীগের বিদ্রোহী ৩৩জন প্রার্থী পেয়েছেন আনারস, মোটরসাইকেল, ঘোড়াসহ বিভিনś ধরণের প্রতীক। আর প্রতীক বরাদ্দ পেয়েই চেয়ারম্যান প্রার্থীসহ সদস্য প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। অনেকে পোষ্টার সাটনো শুরু করেছেন আবার নৌকা প্রতীকের প্রার্থীরা মাইক যোগে প্রচারণায় নেমেছেন। তবে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থীরা নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের চাপে এখনও কোনঠাসা অবস্থায় রয়েছে বলে মাঠ পর্যায়ের আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীরা জানিয়েছেন। এবারের নির্বাচনে দৌলতপুরের ১৪ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রার্থীরা আওয়ামী লীগ দলীয় প্রার্থী হওয়ায় মাঠ পর্যায়ের আওয়ামী লীগ দলীয় কর্মী ও সমর্থকরা ক্ষুব্ধ অবস্থায় রয়েছেন। মামুন হোসেনসহ বিভিনś ইউনিয়নের আ’লীগ নেতা ও কর্মীদের দাবি একই ব্যক্তিদের বার বার মনোয়ন দিতে হবে কেন? তাই আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে নৌকার বিজয় নিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থীরাও রয়েছেন শĽায়। নৌকার মাঝি হয়ে যারা এবারের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মধ্যে দৌলতপুর ইউনিয়নে মহিউল ইসলাম মহি, আদাবাড়িয়া ইউনিয়নে মকবুল হোসেন, আড়িয়া ইউনিয়নে সাঈদ আনছারী বিপ্লব, বোয়ালিয়া ইউনিয়নে মহিউদ্দিন বিশ্বাস মহি, হোগলবাড়িয়া ইউনিয়নে সেলিম চৌধুরী, খলিশাকুন্ডি ইউনিয়নে সিরাজুল ইসলাম, মরিচা ইউনিয়নে শাহ আলমগীর, মথুরাপুর ইউনিয়নে সরদার হাসিম উদ্দিন হাসু, ফিলিপনগর ইউনিয়নে একেএম ফজলুল হক কবিরাজ, রিফাইতপুর ইউনিয়নে জামিরুল ইসলাম বাবু, প্রাগপুর ইউনিয়নে আশরাফুľামান মুকুল সরকার, রামকৃষ্ণপুর ইউনিয়নে সিরাজ মন্ডল, চিলমারী ইউনিয়নে সয়দ আহমেদ ও পিয়ারপুর ইউনিয়নে আবু ইউসুফ লালু।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর দৌলতপুরের ১৪ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ১৪জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৩৩ জন, বিএনপি দলীয় প্রার্থী ১৪জন এবং জাসদ প্রার্থী ৭জন এবং জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জাকের পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮৯জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৬২৪জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭৪জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments