আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ কারিতাস বাংলাদেশ এর ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শুক্রবার বারোমারী মিশন বয়েজ হোটেল প্রাঙ্গনে উপজেলা পর্যায়ে জোন ভিত্তিক জোন-৩ নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ জোনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও কারিতাসের জুবিলী পতাকা উত্তোলন, শান্তির পায়রা বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনের সকল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন, অতিথি বরণ, সার্বজনীন প্রার্থনা, পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলন, শিশু শিল্পীদের নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোকতাদিরুল আহম্মেদ। এসময় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং এর সভাপতিত্বে কারিতাসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সুরঞ্জন রাকসাম ও প্রজেক্ট অফিসার সুপর্না চাম্বুগং এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস চিরান, শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস, শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, নালিতাবাড়ী থানার ওসি মোঃ এমদাদুল হক, কারিতাস বাংলাদেশ এক্সিকিউটিভ বোর্ডের সদস্য ফাদার যোষেক চিরান, সেন্টলিও ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার তরুণ বনোয়ারী, ফাদার অশেষ দিও। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিও গুলোরও বিশেষ অবদান রয়েছে। এসকল এনজিওদের মধ্যে কারিতাস বাংলাদেশ অন্যতম। কারিতাস বাংলাদেশ বিগত ৫০ বছর ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে দেশের গরীব ও পিছিয়েপড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমানের উন্নয়ন করেছে। আমি এই মহতী কাজের জন্য তাদের ধন্যবাদ জানাই এবং সুবর্ণজয়ন্তী উদযাপনের সফলতা কামনা করি। অনুষ্ঠানে নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ ধর্মপ্রদেশের অন্যান্য পাল পুরোহিত এবং কারিতাস বাংলাদেশ উপজেলা পর্যায়ে জোন-৩ এর কর্মকর্তাবৃন্দ ও কারিতাসের সদস্যগণ অংশগ্রহণ করেন।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments