ডেস্ক রিপোর্ট: গত ২২ এপ্রিল পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার জবাব দিতে ভারতের পক্ষ থেকে “অপারেশন সিন্দুর” নামে যে সামরিক অভিযান শুরু করেছে এবং অপরদিকে, পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে সমূচিত জবাব দেয়ার যে ঘোষণা দেয়া হয়েছে; তা এক দীর্ঘস্থায়ী যুদ্ধের আকার ধারণ করতে পারে বলে আশংকা প্রকাশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আজ ৭ মে ২০২৫ এক বিবৃতি দিয়েছে। সিপিবির সভাপতি মো: শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এই বিবৃতিতে বলেন, ধর্মীয় উগ্রবাদের ও সন্ত্রাসবাদের এই ভয়াবহ উত্থানের জন্য ভারত-পাকিস্তান উভয় দেশের প্রতিক্রিয়াশীল বুর্জোয়া শাসক গোষ্ঠী দায়ী। এরা নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে এই সন্ত্রাসী ঘটনার জন্ম দেয় অথবা উসকানি দেয়। পেহেলগামের নির্মম হত্যাকাণ্ড এবং সন্ত্রাস এর থেকে বিচ্ছিন্ন কিছু নয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশসহ গোটা দক্ষিণ এশিয়ার জনগণের শান্তি ও নিরাপত্তা স্বার্থে এই উত্তেজনা ও সংঘাত অবিলম্বে বন্ধ করতে হবে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধান করতে হবে। এই সংকটকে কোন ভাবেই সাম্রাজ্যবাদের ভূরাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া যাবে না। সিপিবি নেতৃবৃন্দ আরো বলেন, ভারত-পাকিস্তানের এই সামরিক উত্তেজনা চলমান থাকলে সেটি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানসহ পুরো দক্ষিণ এশিয়ার শ্রমিক শ্রেণী, মেহনতী জনতা এবং শান্তিকামী জনগণের জীবন ও জীবিকাকে বিপন্ন করে তুলবে। সুতরাং এর বিরুদ্ধে অত্র অঞ্চলের কমিউনিস্ট, বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি, সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments