মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ এর এজিএম মোঃ জিয়াউর রহমানকে ১০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় ৬ মাস যাবত অন্ধকারে ২টি দরিদ্র পরিবার। মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের মাঝেরচর গ্রামের জেলে জামাল জমদ্দার ও জেলে মামুন গণমাধ্যমকে জানান, দীর্ঘ ৬ মাস পূর্বে মিটার পাওয়ার জন্য ৩ হাজার টাকা ইলেক্ট্রিশিয়ান পরিমল ভক্তের মাধ্যমে জমা দেয়। পল্লী বিদ্যুৎ এর এজিএম মোঃ জিয়াউর রহমান বিভিন্ন সমস্যা দেখিয়ে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করেন। এজিএম কে ১০ হাজার টাকা ঘুষ দিতে না পারায় ৬ মাস যাবত মিটার পাচ্ছেনা বলে অভিযোগ দরিদ্র জেলে পরিবারের। পল্লী বিদ্যুৎ এর ইলেক্ট্রিশিয়ান পরিমল ভক্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার কাছে এজিএম মোঃ জিয়াউর রহমান ১০ হাজার টাকা ঘুষ চেয়েছে। এবিষয়ে এজিএম মোঃ জিয়াউর রহমানের মুঠোফোনে চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। পল্লী বিদ্যুৎ এর ডিজিএম গোবিন্দ চন্দ্র শীল জানান, বিষয়টি আমি ইলেক্ট্রিশিয়ান ও পরিচালকের মাধ্যমে শুনেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
সব মন্তব্য
No Comments