রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলা পানের রাজ্য নামে খ্যাত। ঐতিহ্যবাহী এই পান চাষীদের উদ্যোগে পানের ন্যায্য মূল্য, প্রণোদনা ও শুল্ক প্রত্যাহারের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ নভেম্বর) বিকাল ৪ টায় উজিরপুর উপজেলার সফল পান চাষী গুরুদাস ব্যানার্জি শ্যামলের বাড়িতে তার সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, এছাড়া দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন নৃপেন্দ্র নাথ বাড়ৈ, মো:জলিলুর রহমান, জাফর আহমদ তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, উজিরপুরের অন্যতম প্রধান অর্থকরী ফসল হিসেবে এতদিন পানের কদর থাকলেও বর্তমানে পান রপ্তানিতে সরকারের কেজি প্রতি ৫ ডলার ধার্য করায় বাংলাদেশ থেকে পান রপ্তানি প্রায় বন্ধ হওয়ার পথে। সে সুযোগে প্রতিবেশী রাষ্ট্র পানের বাজার দখল করে নেয়। এতে চরম অর্থনৈতিক দুর্ভোগে পরে এদেশের চাষীরা।
এছাড়া পান উৎপাদনের জন্য কাঁচামাল বাঁস, সরিষার খৈল, সার, ঔষধ ও উৎপাদন সংক্রান্ত ব্যয়ের উচ্চমুখী আর বিক্রয় ঘাটতি নিম্নমুখী হওয়ায় কৃষকরা অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।
এক সময় যে পান প্রতি বিড়া ২০০-২৫০ টাকায় বিক্রি হতো, বর্তমানে সেই পান বিক্রি হচ্ছে মাত্র ৫০-৬০ টাকায়। অথচ পান বরজ পরিচালনায় খৈল, বাঁশের শলা ও ছাউনি তৈরির ক্যাশির দাম প্রায় দেড়গুণ বেড়েছে। ফলে উৎপাদন খরচ উঠছে না, বরং ধার দেনা করে বরজ মেরামত করতে হচ্ছে চাষীদের। প্রসঙ্গত,।উজিরপুর উপজেলার পানের বাজারে হঠাৎ করে ধস নামায় চরম বিপাকে পড়েছেন উপজেলার হাজারো পানচাষী। বাজারে পানের দাম দিনকে দিন কমতে থাকায় এই কৃষি পেশায় নিয়োজিত কৃষকরা পড়েছেন অর্থনৈতিক সংকটে।
স্থানীয় সূত্র জানায়, উজিরপুর উপজেলার শিকারপুর, শোলক, বামরাইল ও গুঠিয়া ইউনিয়নের প্রায় ৪০ ভাগ মানুষ পানের চাষাবাদের সঙ্গে সরাসরি যুক্ত। পানের ভালো দামের আশায় বহু কৃষক পৈতৃক জমিতে পান বরজ গড়ে তুলেছেন। কিন্তু গত দুই মাস ধরে বাজারে পানের দাম অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ায় চাষীরা ব্যাপক লোকসানে পড়েছেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments