বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আজ শুক্রবার (১৩ জানুয়ারি ) বুয়েট খেলার মাঠে জমকালো আয়োজনে ‘বুয়েট এ্যালামনাই এ্যাসোসিয়েশনের মহাপুনর্মিলনী ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশের প্রায় ৬,০০০ প্রকৌশলী এবং তাদের পরিবারবর্গ তাদের প্রাণের মহাপুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন।দিনব্যাপী আয়োজিত এই মহাপুনর্মিলনীর বর্ণাঢ্য আয়োজনে ছিল উদ্বোধনী অধিবেশন, খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাতঃরাশ, মধ্যাহ্ন ভোজ, নৈশ ভোজ ও বুয়েটের কৃতীছাত্র-ছাত্রীদের পুরষ্কার প্রদানসহ বিনোদনের আরও অনেক আকর্ষনীয় কার্যক্রম।সতীর্থদের সাথে মিলিত হয়ে স্মৃতি চারণ ও মনোজ্ঞ আয়োজনে অংশ নেয়ায় মহাপুনর্মিলনী অনুষ্ঠান এক মহামিলনে পরিণত হয়।
পুর্নমিলনী উপলক্ষ্যে বর্ণিল ভাবে সাজানো হয়েছে বুয়েটের খেলার মাঠ। এই মাঠের পাশে উদ্বোধনীর নয়নাভিরাম মঞ্চ। মঞ্চের পাশে কফিবুথ, মধ্যাহ্ন ভোজ, নৈশ ভোজনের জন্য প্যান্ডেল। এর পাশে প্রাক্তন শিক্ষার্থীদের শিশুদের জন্য খেলার আয়োজন, যেখানে আছে- বাইস্কোপ, পুতুলনাচ, রাইট, নাগরদোলাসহ আরো অনেক কিছু।
উক্ত মহাপুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাস উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েট এ্যালামনাই এ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যপক ড. আব্দুল জব্বার খাঁন।সভায় সভাপতিত্ব করেন বুয়েট এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পানিসম্পদ বিশেষজ্ঞ,পরিবেশ বিজ্ঞানী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আইনুন নিশাত।
অনুষ্ঠানের বক্তারা বুয়েট এ্যালামনাইদের দেশে-বিদেশে অসামান্য কৃতিত্বপূর্ণ অবদান, বুয়েট এ্যালামনাই এ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য, বিগত দিনের কার্যক্রম, বর্তমান ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন। বক্তারা বলেন, বর্তমান প্রশাসনের নানামূখী পদক্ষেপ নেয়ার কারণে আগামীতে বুয়েট শিক্ষার্থীরা বর্তমানের চেয়ে ১০০ গুণ বেশী প্রশিক্ষিত হয়ে বের হবে।
অনুষ্ঠানের মুক্ত আলোচনার বিষয়ছিল “প্রকৌশল শিক্ষার বিবর্তন এবং ভবিষ্যত”।প্রবন্ধটি উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ বুয়েটের কেমিক্যাল এন্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও পেট্রোলিয়াম ও খনিজসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তামিম।
আরো উপস্থিত ছিলেন বুয়েট এ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর মহাসচিব প্রকৌশলী মাহ্তাব উদ্দিন, মহাপুনর্মিলনী-২০২৩ আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মুনীর উদ্দিন আহমেদ এবং এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সমন্বয়ক ও বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বুয়েট এ্যালামনাই অ্যাসোসিয়েশনের ট্রাষ্টি প্রচার, প্রকাশনা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান।
উল্লেখ্য, গত বুহস্পতিবার (১২ জানুয়ারি ) বুয়েট এ্যালামনাই প্রকৌশল ১৯৭২ এবং স্থাপত্যে ১৯৭৩ ব্যাচের গ্র্যাজুয়েটদের ৫০ বছর এবং প্রকৌশল ১৯৯৩ এবং স্থাপত্যে ১৯৯৫ ব্যাচের গ্র্যাজুয়েটদের ৩০ বছর পূর্তিতে সংবর্ধনা জ্ঞাপন এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের অবকাঠামো নির্মাণসহ প্রকৌশলের বিভিন্ন ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের জন্য ১৯৭২ ব্যাচের ১১৩ জন এবং প্রকৌশল ১৯৯৩ ব্যাচের মধ্যে ১৮১ জন এবং স্থাপত্যে ১৯৯৫ ব্যাচের ১৬ জনকে সম্মাননা প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments