স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, প্রতিটি শিশুকে উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে সবক্ষেত্রে তাঁদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। শিশু সুরক্ষায় আইনের প্রয়োজনীয়তা রয়েছে তবে শুধু আইন দিয়ে তাঁদের সুরক্ষা দেয়া রাষ্ট্রের পক্ষে কঠিন কাজ। গৃহকর্মে নিয়োজিত শিশুর মৌলিক অধিকার বাস্তবায়নে তাঁদেরকে গৃহকর্তার সন্তানের মত করে বিবেচনা করতে হবে। স্মার্ট বাংলাদেশে গৃহকর্মী নিয়োগে বিধিমালা তৈরি করতে হবে। শিশুদের উজ্জ্বল ভবিষ্যত তৈরি করাই সবচেয়ে সুন্দর কাজ ।
আজ (বুধবার) জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) এর উদ্যোগে 'গৃহকাজে নিয়োজিত শিশুর সুরক্ষা ও অধিকার; বিদ্যমান আইনী বাস্তবতা' শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংলাপে সংসদ সদস্য ও হুইপ রওশন আরা মান্নান, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, আরমা দত্ত এমপি ও গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি অংশগ্রহণ করেন।
ডেপুটি স্পীকার বলেন, স্মার্ট বাংলাদেশে প্রতিটি শিশুকে প্রাথমিক শিক্ষার সাথে মাধ্যমিক শিক্ষাও বাধ্যতামূলক করতে হবে। এর মাধ্যমে শিশু শ্রমিক নিয়োগ অনেকাংশে কমে যাবে। গৃহকর্মে নিয়োজিত শিশুরা অত্যাচারিত হলে নির্যাতনকারীকে আইনের আওতায় আনার বিধান বিদ্যমান আইনেই রয়েছে। এরপরও কোন জায়গায় সংশোধনের প্রয়োজন হলে আইন মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের পরামর্শক্রমে পূর্ণ খসড়া তৈরি করে সরকারের সামনে উপস্থাপন করতে হবে। সরকার শিশুদের কল্যাণ নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছুই করতে প্রস্তুত।
মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন- সরকার শিশুদের আগামীর স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাবার সহ, উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করছে। অসচ্ছল অভিভাবকদের সামাজিক সুরক্ষা প্রোগ্রামের আওতায় নানারকম ভাতা প্রদান করছে। বর্তমানে অভাবের তাড়নায় কোন পরিবার শিশুদের গৃহকর্মে নিয়োজিত করবে সে সুযোগ সরকার রাখেনি। গৃহকাজে নিয়োজিত শিশুদের সুরক্ষা দিতে রাষ্ট্র পরিচালনার সাথে দায়িত্বশীল ব্যক্তিদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
এএসডি এর নির্বাহী পরিচালক এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে কী-নোট উপস্থাপন করেন সরফুদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর উচিয়ামা।
গুল-ই-জান্নাত (জেনী) এর সঞ্চালনায় সংলাপে চাইল্ড লেবার ইলিমিনেশন (এডুকো), বাংলাদেশ এর ব্যবস্থাপক ফিরোজ কবির খান, এএসডি এর কর্মসূচি পরিচালক হামিদুর রহমানসহ এএসডি, এডুকো, শাপলা নীড়, ব্রটসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: বিশ্বব্যাপী চলমান মানবিক সংকট গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্ ...
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও ক ...
স্টাফ রিপোর্টার: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দি ...
বিশেষ প্রতিনিধি, সিলেট: জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, ‘বিগত এক যুগ ধরে জনগ ...
সব মন্তব্য
No Comments