ডেস্ক রিপোর্ট: ছাত্র মৈত্রীর সাবেক নেতা, কবি এডভোকেট কাজী রাশেদ আর নেই। শুক্রবার ( ১৭ জানুয়ারি) রাত ৯টায় ঢাকার শমরিতা হাসপাতালে ম্যাসিভ হার্ট এ্যাট্যাকে মৃত্যুবরণ করেছেন তিনি ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রাশেদের মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছেন।
শোক বিবৃতিতে তারা বলেন, আজীবন লড়াই সংগ্রামী কমরেড কাজী রাশেদ শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও ছাত্র-যুবদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তার মৃত্যু এ দেশের খেটে খাওয়া মানুষের জন্য অপুরণীয় ক্ষতি হলো। ।
আজ ১৮ জানুয়ারি বাদ যোহর পূর্ব রাজাবাজার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে তাকে দাফন করা হয়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments