রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া ডিগ্রী কলেজের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। ১৮ ডিসেম্বর শনিবার বিকালে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম প্রধান অতিথি হিসেবে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন ঘরে ঘরে প্রকৃত শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ গড়ে তুলে সুশিক্ষিত প্রজণ¥ ঘরে তুলে আলোকিত বানারীপাড়া বির্নিমাণ করা হবে। কলেজ গভর্নিং বডির সভাপতি নৌবাহিনীর ক্যাপ্টেন (অব.) এম এ জব্বারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,কলেজ গভর্নিবডির সদস্য ও আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মোল্লা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আক্কাস আলী খান প্রমুখ। এসময় কলেজ অধ্যক্ষ মোসাম্মৎ আফরোজা বেগম,অভিভাবক সদস্য আলতাফ হোসেন ও জাহিদ হোসেন ফারুকসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে এর আগে সকালে পৌর শহরের দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন এমপি শাহে আলম।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments