বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে নারী উদ্যোক্তাদের মার্কেট "নেকমরদ বাজার" অর্থাৎ মহিলা মার্কেটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ জুন) বিকেল ৫টায় নবনির্মিত মার্কেট প্রাঙ্গণে ফিতা কেটে দোতলা ভবনের মার্কট উদ্বোধন করেন উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে সাবেক চেয়ারম্যান এনামুল হক, ইউনিয়ন বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক, ইউপি সচিব সুব্রত মালাকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহিলা মার্কেট উদ্বোধনের প্রধান উদ্দেশ্য হল নারী উদ্যোক্তাদের জন্য একটি নিরাপদ এবং উপযুক্ত ব্যবসা ক্ষেত্র তৈরি করা। আর এই মার্কেটটি এ উপজেলার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমনকি মার্কেটটি উদ্বোধনের ফলে স্থানীয় নারী উদ্যোক্তারা তাদের পণ্য বিক্রি করার জন্য একটি নির্দিষ্ট স্থান পেলেন। উদ্বোধন শেষে মার্কেটের ২৩টি দোকান ঘর পরিদর্শন করেন অতিথিরা।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments