মোঃ মহশীন আলী, রংপুর অফিস: হত্যা, চাঁদাবাজি ও ভুমি দখল মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য(এমপি) মাজহারুল ইসলাম সুজন'কে কারাগারে পাঠিয়েছে আদালতের বিচারক।
আজ রোববার সকালে হত্যা, চাঁদাবাজি ও ভুমি দখল মামলায় সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজন'কে ঠাকুরগাঁওয়ের পৃথক দুটি আদালতে তোলা হলে এ আদেশ দেয় সংশ্লিষ্ট আদালতের বিচারকগণ।
এ সময় বাদী ও তার আইনজীবী জানান, আসামীকে শুরুতে চাঁদাবাজি ও ভুমি দখলের অভিযোগে একটি মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বাদীপক্ষের আইনজীবী দশ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক রহিমা খাতুন আগামী ১০ অক্টোবর শুনানীর দিন ধার্য করেন।
পরবতীর্তে তার বিরুদ্ধে আরেকটি করা হত্যা মামলায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করেন আদালত।
এর আগে সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজন'কে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। আজ ২৯ সেপ্টেম্বর নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দিলে এসব মামলায় তাকে হাজির করেন পুলিশ।
এসময় চাঁদাবাজি ও জমি দখল মামলার বাদি মোঃ হাবিবুল ইসলাম বাবলু জানান, সাবেক এমপির এলাকায় ৭০ একর জমি ক্রয় করলে মামলার আসামীরা ক্ষমতার জোরে তার অর্ধশতাধিক একর জমি দখল করে নেয়। শুধু তাই নয় পরবর্তীতে ১০ কোটি টাকা চাঁদাও দাবি করে। বাদী আশা করে বলেন, বর্তমান সরকারের সময়ে তিনি ন্যায় বিচার পাবেন। সেই লক্ষ্য নিয়েই মামলাটি দায়ের করা হয়। এই মামলায় দুই এমপিসহ ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামী করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানান, জুডিশিয়াল কোর্টের বিচারকের আদালতে আসামীকে দশ দিনের রিমান্ড চাওয়া হলে আগামী ১০ অক্টোবর শুনানীর দিন ধার্য করেন আদালত। অন্যদিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করেন কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
উল্লেখ্য,এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও জমিদখলসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত চারটি মামলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments