বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সংশ্লিষ্ট অনুষদের ডিনের মতামতের ভিত্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সঙ্গে সমন্বয় করে এবং সকল পরীক্ষার্থীর সম্মতিক্রমে বিভাগীয় একাডেমিক কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে শুরু হওয়া অনার্স ৪র্থ বর্ষ/৮ম সেমিস্টার এবং মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষাসমূহ চলমান রাখতে পারবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, সাধারণ শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হলে অবস্থান করতে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের হল কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে।
বর্তমানে বিভিন্ন হলের সংস্কারমূলক কার্যক্রম চলমান রয়েছে। তাই সংস্কার কার্যক্রম অগ্রাধিকার পাবে। এবিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করা হয়েছে। উল্লেখ্য, সকল শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং হলে থাকতে ইচ্ছুক শিক্ষার্থীদের হলে অবস্থানের বিষয়ে ডাকসু ও হল ছাত্র সংসদ প্রতিনিধিদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments