মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : রাজশাহীতে বঙ্গবন্ধু ডিগ্রী কলেজে অধ্যক্ষসহ একজন শিক্ষকের ওপর হামলা চালানো হয়েছেন। এতে তারা আহত হয়েছেন।
শুক্রবার বিকাল পাঁচটার দিকে ক্যাম্পাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের একটি টিমের সামনে এ ঘটনা ঘটে।
আহত কলেজ অধ্যক্ষ কামরুজ্জামান এবং ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক ড. গিয়াস উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামরুজ্জামান জানান,কলেজ জাতীয়করণ বিষয়ে পরিদর্শনের জন্য মাউশির একটি টিম কলেজে আসে। বিকালে শিক্ষক মিলায়তনে টিমের সদস্যরা ইংরেজি এবং বাংলার শিক্ষকদের সঙ্গে কথা বলছিলেন।
এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সমাজকর্ম বিভাগের শিক্ষক আব্দুল্লাহিল সাফি বহিরাগতদের নিয়ে ইসলামি শিক্ষা বিষয়ের শিক্ষক ড. গিয়াস উদ্দিনের ওপর হামলা চালান।
অধ্যক্ষ আরও জানান,গিয়াস উদ্দিনের ওপর হামলার খবর পেয়ে তিনি সেখানে যান। তাকে দেখে তার ওপরেও হামলা চালান সাফি। এসময় তিনি বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এছাড়া গিয়াসের মুখে আঘাত লাগে। তারা রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ পারভেজ জানান,ঘটনার পর পরেই খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments