রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুরায় সোহাগ হাওলাদার (৩৪) নামের এক করাতকল শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোহাগ পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।
তিনি ধামুরা এলাকায় সিরাজ খানের করাতকলে ( স্ব-মিল) শ্রমিকের কাজ করতেন এবং স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঐ এলাকার দেলোয়ার খানের বাড়িতে ভাড়ায় থাকতেন।
স্ত্রী রুমা বেগম জানান, মঙ্গলবার (০৩ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাংসারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় রাগে তিনি ঘরের হাঁড়িতে থাকা সব খাবার বাহিরে ফেলে দেন।
একপর্যায়ে সোহাগ তা হাতে থাকা মোবাইলফোন আছাড় মেরে ভেঙে ফেলেন। এ সময় তার বড় ছেলে মারুফ হাওলাদার (১৫) মায়ের পক্ষ নিয়ে কথা বলায় ক্ষিপ্ত হয়ে সোহাগ ছেলের কানে কামড় দেন। এতে ছেলেটির কানে ক্ষত হয়।
এরপর সোহাগ একটি টর্চলাইট ও স্ত্রীর একটি ওড়না নিয়ে ঘর থেকে বের হয়ে যান। বুধবার ৪ মে সকালে ঘুম থেকে জেগে প্রতিবেশীরা বসতঘরের পাশের একটি আমগাছের ডালে সোহাগের মৃতদেহ ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচাার্জ (ওসি) আলী আর্শাদ জানান, সোহাগের মৃত্যুরহস্য উদঘাটনে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্য ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দি ...
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
সব মন্তব্য
No Comments