পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস),পাবনা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে উপ-সহকারী প্রকৌশলী মো. মিরাজুল ইসলামকে সভাপতি ও মো. দেলওয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার গণপূর্ত সার্কেল,পাবনার সম্মেলন কক্ষে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস),পাবনা জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো: মিজানুর রহমান,যুগ্ম সম্পাদক কাজী রেজোয়ানুর রহমান, অর্থ সম্পাদক মো: আতিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক এফ এম জাহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক ফিরোজ মাহমুদ,প্রচার সম্পাদক মো: জাহাঙ্গীর আলম হয়েছেন।
এছাড়াও উপ-বিভাগীয় প্রকৌশলী মো: উজ্জল হোসেন ও সহকারী প্রকৌশলী মো: আবু হানিফকে কেন্দ্রীয় কাউন্সিলর করা হয়েছে। বাপিডিপ্রকৌস হলো গণপূর্ত অধিদপ্তরে উপ-সহকারী প্রকৌশলী বা তদুর্দ্ধ পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাজীবি সংগঠন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
সব মন্তব্য
No Comments