সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের কুলুরচর বেপারীপাড়া গ্রামে চলছে জাল দলিল তৈরীএবং একজনের জমির উপর ভুলবাল নাম দিয়ে অন্যকে দলিল দেওয়ার রমরমা ব্যবসা।
সরজমিনে গিয়ে দেখা যায়,অত্র গ্রামে বসবাসরত মৃত আজিজুর রহমানের ছেলে আছাদুজ্জামান সরকার আমিন সেজে জমি মাপার নামে দরিদ্র মানুষদের নানাভাবে হয়রানি করে যাচ্ছে।কুলুরচর বেপারীপাড়ার মানুষগুলো অধিকাংশই দরিদ্র যারা প্রতিদিন উপার্জন করে সংসার চালায় এই দরিদ্র শ্রেণীর মানুষের জমির উপরেই ভুয়া আমিনের নজর থাকে।
গ্রামটি শেরপুর জেলার একদম শেষ সীমানা এবং জামালপুর পৌরসভার নিকটবর্তী হওয়ার কারণে কিছু সুবিধাবাদি মানুষের কাছে অত্র এলাকার জমির চাহিদা রয়েছে।স্থানীয় জনসাধারণের কাছে জানা যায়,এই সুযোগটি কাজে লাগাচ্ছে ভুয়া আমিন আছাদুজ্জামান, সুযোগ বুঝেই নকল দলিল তৈরী করে এবং দরিদ্র মানুষের জমি মেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে।কোন জমির মালিকের জমি মাপার প্রয়োজন হলে সরকারি আমিন এর সাথে যোগাযোগ করতে চাইলেও সে বাধা সৃষ্টি করে এবং সে নিজেই দায়ীত্ব নিয়ে জমি মেপে
বুঝিয়ে দেয়,জমি মাপার সময় অন্য সীমানার উপর মিটারের ফিতা যাওয়া মাত্র ভূমি মালিক বাধা প্রদান করলে তাকে দেখানো হয় নানারকম ভয়ভীতি এবং বিভিন্ন মামলার হুমকি এতে এলাকার মানুষগুলি চুপশে যায়।
এলাকার ভূক্তভোগি নাম প্রকাশে অনইচ্ছুক কয়েকজন জানান এইভাবে এই ভুয়া আমিন একই জমি বারবার মাপ যোক দেয়।এই বিষয়ে নামধারী আমিন আছাদুজ্জামান এর মতামত জানতে চাইতে গেলে সে ঘটনাটি এড়িয়ে যায়।এলাকাবাসী বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে জানান,ভুয়া আমিন আছাদুজ্জামান এর নিকট থেকে এলাকাবাসী মুক্তি পেতে চায় এবং জেলা প্রশাসক এই ব্যপারে সুদৃষ্টি দিলে এই এই ভূয়া আমিনরা এলাকায় এই ধরনের কাজ করতে পারবেন না বলে সংবাদ সম্মেলনে ভুক্তভোগিরা জানান।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments