কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় মো.মজিবর রহমান বেপারী (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে কুয়াকাটা মহাসড়কের ঘুটাবাছা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল স্থানাস্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সিপিপির টিম লিডার ছিলেন।
জানা গেছে , নিজ বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রাম থেকে মোটরসাইকেল যোগে পাম্পের তেল ক্রয়ের জন্য কলাপাড়া যাচ্ছিলেন। ঘুটাবাছা এলাকায় পৌছলে একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে পড়ে যায়। অচেতন অবস্থায় পড়ে থাকলে স্থানীয়রা মজিবরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
কলাপাড়া থানার ওসি মো.জসীম সাংবাদিকদের জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments