কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় দিনে দুপুরে মিজানুর রহমান নামের এক শিক্ষকের দুই লাখ টাকা খোয়া গেছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের সদর রোডের মুদি দোকান হাওলাদার স্টোরে এ ঘটনা ঘটে। এ ঘটনাটি ওই দোকানের সিসি ক্যামেরা এবং অগ্রনী ব্যাংকের সিসি ক্যামেরায় ধরা পরেছে।
ওই ফুটেজে দেখা যায়, উপজেলার ধানখালী উত্তর নিশান বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর পৌনে বারোটার দিকে অগ্রনী ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলন করেন। এসময় মাথায় ক্যাপ এবং গায়ে সাদা কালো গেঞ্জি পরিহিত এক চোর তাকে নজরে রাখে। পরে পৌনে একটার দিকে মিজানুর একটি ব্যাগে ওই টাকগুলো নিয়ে এসে হাওলাদার স্টোরের প্রবেশ দ্বারে রেখে তিনি মুদি মালামাল ক্রয় করছিলেন। এসময় ওই চোর পেছন থেকে এসে তার ব্যাগটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্তের প্রক্রিয়া চলছে।
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
সব মন্তব্য
No Comments