তানভীর রিফাত,জাবি প্রতিনিধি: করোনার অজুহাতে ক্লাশ পরীক্ষা বন্ধ রাখলেও দর্শনার্থীদের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
করোনার কারনে দীর্ঘ ১৭ মাস বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর গত ২১ অক্টোবর থেকে চালু হয় স্বশরীরে ক্লাশ পরীক্ষা। শিক্ষার্থীরাআশা করেছিলেন, দ্রুত ক্লাশ-পরীক্ষা কিংবা শর্ট সেমিস্টারের মতো উদ্যোগ নিয়ে এই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করবে প্রশাসন।কিন্তু তেমন কোনো উদ্যোগই নেয়নি তারা। বরঞ্চ সরকারের নির্দেশনা মেনে বিগত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্তসশরীরে ক্লাশ,পরীক্ষা বন্ধ রেখেছে তারা। এক্ষেত্রে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আইন-৭৩' এর মাধ্যমে ব্যতিক্রমধর্মী সিদ্ধান্তনেওয়ার সুযোগ থাকলেও সে ব্যাপারে প্রশাসনের কোনো আগ্রহ দেখা যায়নি। বাধ্য হয়ে পরীক্ষার দাবীতে মানববন্ধনে নেমেছেনচতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
এ ব্যাপারে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুকি থেকে রক্ষাকরতেই আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে একাধিক গেট থাকায় পুরোপুরিভাবে দর্শনার্থী আটকানো সম্ভব হচ্ছে না'।গেটে পরিচয় জানতে না চাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'এটা আমার জানা নেই। তবে আমি নিরাপত্তাকর্মকর্তাদের এ ব্যাপারে দিকনির্দেশনা দিবো যেনো তারা আরও কঠোর ভাবে দায়িত্ব পালন করে'।
প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'ফটকে পরিচয় নিশ্চিত করেই প্রবেশ করতেদেওয়া হয়। তারপরও যদি এরকম ভুল হয় তাহলে আমি দুঃখিত'। তবে শিক্ষার্থীরাই নিজেদের রেফারেন্স দিয়ে দর্শনার্থী প্রবেশেরসুযোগ করে দেয় এমন পাল্টা অভিযোগ করেন তিনি।
রিজভী ফ্যাশন হাউজ থেকে ঘুরতে আসা হাবিবুর রহমান বলেন, 'গেটে সাইনবোর্ড থাকলেও আমাদের চোখে পড়েনি। গার্ডরাওকোনোরকম বাধা দেয়নি, পরিচয়ও জানতে চায়নি'।
আরেক দর্শনার্থী মাহিন বলেন, 'সপরিবারে ঘুরতে এসেছি। আশেপাশের অন্য যেকোনো জায়গা থেকে এখানে ঘুরতে আসতেভালোলাগে। তাই ছুটির দিনে এখানে চলে আসি'। গেটে নিষেধাজ্ঞার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, 'গেটে কোনোসাইনবোর্ড চোখে পড়েনি। মাইকিংও শুনিনি। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এমনই জানি আমরা'।
ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল রনি বলেন, 'ক্যাম্পাসে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে গেইটগুলোতে আদতে কোনো কড়াকড়িঅবস্থান দেখিনি সাম্প্রতিক সময়ে। শুধু নোটিশ দিয়ে তো আর করোনার সক্রমণ কমানো সম্ভব নয়। সম্প্রতি উত্যক্ত করার কারণে দুজন ব্যক্তিকে আটক করেছে জাবি ছাত্রীরা। উত্যক্তকারীদের কাছ থেকে জানা গিয়েছে ক্যাম্পাসে প্রবেশের সময় তাদের কোনো রকম পরিচিতি পর্বেরও সম্মুখীনও হতে হয়নি। কাজেই নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদেরকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ঠিকঠাক পালন না করে শিক্ষার্থীদের উপর দোষ চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকে বের হতে হবে। প্রকৃতপক্ষেই ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি ও তার পেছনে সৎ উদ্দেশ্য দেখতে পেলে শিক্ষার্থীরাও নিশ্চয়ই তাদের আত্মীয়-স্বজনকে এই সময়ে ক্যাম্পাসে ঘুরতে আসতে অনুৎসাহিত করবেন'।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments