বশেমুরবিপ্রবি প্রতিনিধি: করোনাকালীন সময়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পরিবহন খাতে অসামঞ্জস্যপূর্ণ ব্যয়ের পাশাপাশি পরবর্তী অর্থবছরে অস্বাভাবিকভাবে ব্যয় বৃদ্ধির বিষয়টি লক্ষ্য করা গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যয় বাজেট সংক্রান্ত এক তথ্যমতে, করোনাকালীন সময়ে ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও পরিবহন খাতে তেল-গ্যাস বাবদ ব্যয় হয়েছে ৫৫ লক্ষ ৬৯ হাজার টাকা। যা পূর্ববর্তী অর্থবছরে (১৯-২০) ছিল ৮২ লক্ষ ১৬ হাজার টাকা। অপরদিকে নিবন্ধন ফি সংক্রান্ত বাবদ ব্যয় ১৫ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৩৬ হাজার টাকা এবং বিমা বাবদ ব্যয় ৮০ হাজার থেকে বেড়ে হয়েছে ২ লক্ষ ২০ হাজার। একইসাথে যানবাহন মেরামত বাবদ ব্যয় হয়েছে ১০ লক্ষ ৩২ হাজার টাকা। যা পূর্ববর্তী বছরে ছিল ৩২ লক্ষ ৩৭ হাজার টাকা। এ হিসাব অনুযায়ী ১৯-২০ ও ২০-২১ অর্থবছরে মোট পরিবহন ব্যয় ছিল যথাক্রমে ১ কোটি ১৫ লক্ষ ৪৮ হাজার টাকা ও ৭৭ লক্ষ ৫৭ হাজার টাকা।
আরও দেখা যায়, গত অর্থবছরে (২১-২২) পরিবহন খাতের প্রতিটি ক্ষেত্রেই অস্বাভাবিকভাবে ব্যয় বেড়েছে। তেল-গ্যাস বাবদ ব্যয় ছিল ১ কোটি ১ লক্ষ ৮৮ হাজার টাকা, বিমা বাবদ ১০ লক্ষ ৮৫ হাজার টাকা, যানবাহন মেরামত বাবদ ব্যয় ২৮ লক্ষ ১৩ হাজার টাকা এবং মোট ব্যয় ছিল ১ কোটি ৪০ লক্ষ ৮৬ হাজার টাকা। যা পূর্ববর্তী দুই অর্থবছরের তুলনায় সর্বোচ্চ।
এদিকে মুঠোফোনে পরিবহন দপ্তরের পরিচালক তাপস বালার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব হিসাব নিকাশের বিষয় আমি ফোনে বলতে পারবো না৷ এসব জানতে হলে সামনাসামনি এসে জেনে নিবেন।
এ বিষয়ে বাজেট অফিসার তানিয়া ইসলাম বলেন, আসলে বিগত অর্থবছরের কিছু ব্যয় বাকি থেকে যায়। যা ঐ বছরে আদায় করা হয় না। এই ব্যয় আমরা পরবর্তী অর্থ বছরে উল্লেখ করে থাকি। আর এই প্রতিবেদনে ব্যয় আমরা পরিবহন দপ্তর কর্তৃক প্রদত্ত ভাউচার অনুযায়ী করে থাকি। তারাই প্রকৃত তথ্য দিতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments