ডেস্ক রিপোর্ট: ইসরায়েলে রেকর্ড সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বেঞ্জামিন নেতানিয়াহু’র দীর্ঘ সময়ের রাজত্ব শেষ হতে চলেছে।
বুধবার (২ জুন) ১২ বছর ক্ষমতায় থাকার পর নেতানিয়াহুকে হটাতে সরকার গঠনে সম্মত বিরোধী ৮ দল, নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করতে যাচ্ছেন ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেত। তবে দেশটির সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সংসদীয় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসতে হবে।
১২০ আসনের নেসেটে সরকার গঠন করতে অন্তত ৬১ আসনের দরকার হয়। কিন্তু গত নির্বাচনেও এককভাবে সেই সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। ফলে এবারো জোট সরকারের দিকেই ঝুঁকতে হচ্ছে ইসরায়েলিদের।
বিবৃতিতে প্রেসিডেন্টকে চুক্তির বিষয়টি নিশ্চিত করে প্রধান বিরোধীদলের নেতা ইয়ার লাপিদ বলেন, ‘সরকার গঠনে যারা ভোট দেবেন এবং যারা দেবেন না, আমি কথা দিচ্ছি এই সরকার ইসরায়েলের প্রতিটি নাগরিকের জন্য কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘এই সরকার তার বিরোধীদের সম্মান করবে এবং ইসরায়েলের সমাজের প্রতিটি অংশকে ঐক্যবদ্ধ করতে সম্ভাব্য সবকিছু করবে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments