ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতনের নির্দয় ও অমানবিক খেলা যেন থামছেই না। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল-বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ণ চালিয়ে এবং দেশব্যাপী ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে রাখাটাই এখন আওয়ামী সরকারের মূল লক্ষ্যে পরিণত হয়েছে। আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব একথা বলেন।
তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকারের মোটেই কোন গণভিত্তি নেই, আর এজন্য সরকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গ্রামের বাড়ীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে, তাকে বাসায় না পেয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করছে। বিএনপি’র জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে হিতাহিত জ্ঞানশুণ্য হয়ে বিএনপি-কে দুর্বল করার জন্য নেতাকর্মীদেরকে নানাবিধ উপায়ে হয়রানী করা হচ্ছে। বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতার মোহে অন্ধ, বেপরোয়া ও মানবিকবোধশুণ্য হয়ে পড়েছে। আর তাই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে উৎখাতে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে। আওয়ামী সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথেই অবস্থান করবে।”
বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গ্রামের বাড়ীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অমানবিক আচরণ বন্ধের আহবান জানান।
ডেস্ক রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ...
.স্টাফ রিপোর্টার: দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সর্বদলীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে জরুরি ট্রান্সফোর্স গঠন করতে হবে যাতে বুকের ধন হারানো পরিবারগুলো মনে করেন তাঁরা এক ...
ময়মনসিংহ অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আজ মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে 'শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ' শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী আয়োজন করেছে ন্যাশনাল ওলামা এলায়েন্স। ...
সব মন্তব্য
No Comments